ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ির নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:১০

চট্রগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোন ও বোনজামাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথা (ডাইনজুরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডলি আক্তার (৪০), লায়লা বেগম (৩৫) ও নন্না মিয়া (৫০)। ডলি ও লায়য়লা সম্পর্কে আপন বোন ‍এবং নন্না মিয়া ডলির স্বামী। ডলি আকতার ও নন্না মিয়া নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের এবিসি এলাকার শেখ মুহাম্মদ তালকুদার বাড়ির বাসিন্দা। নিহত অপর মহিলা নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির জনৈক আনোয়ারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকসা চলন্ত একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিকসার তিন যাত্রী গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে আহত লায়লা ও নন্না মিয়া মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকসাটি জব্দ করা হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার