ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এক কেজি রোপণ করে ফলন ৭৫ কেজি আলু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৩:১৬
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় দেখা যায় মেটে বা মাটিয়া আলুর চাষ। স্থানীয় ভাষায় অনেকে এ আলুকে পেস্তা, মাটিয়া আলু বা গাতের আলু বলে। জেলার জুড়ী  উপজেলার  বাড়ি-ঘরের আশপাশে মাটির নিচে এটা ফলে। শুকনা মাটিতে এ আলু ভালো উৎপাদন হয়। উপজেলার গেয়ালবাড়ী ইউনিয়নের ডুমাবাড়ী গ্রামের শফিক উদ্দীন নিজ বাড়িতে গত দুই বছর আগে শখের বশে এক কেজি মাটিয়া আলু রোপণ করেন। পরপর দুই বছর হারবেস্টিং না করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)  আলু উত্তোলন করে দেখা যায়  ৭৫ কেজি ওজনে পরিণত হয়েছে এই আলু। এই ‍আলু দেখতে অনেকেই তার বাড়িতে ভিড় করেন।
 
মাটিয়া আলু চাষি শফিক উদ্দীন বলেন, এক কেজি মাটিয়া আলুর রোপণ করে ফলন ৭৫ কেজি ফলন পেয়েছি, যা সত্যিই অবাক করার মতো। এত ফলন পেয়ে সত্যিই ভালো লাগছে।
 
পেস্তা বা মাটিয়া আলুর গাছের বৈজ্ঞানিক নাম Dioscorea alata যা 'Dioscoreaceae' পরিবারভুক্ত উদ্ভিদ। এটি  সবজির মতোই ভর্তা, মাছ, শুঁটকি কিংবা মাংসের সাথে রান্না করে খাওয়া যায়। এর চাষের বিষয়ে একটু সচেতন হলে সবজির ঘাটতি মেটাতে, বাড়ির আশপাশের পরিত্যক্ত স্থানের সঠিক ব্যবহার করতে, কীটনাশক ও বালাইনাশক ব্যবহার ছাড়াই এর চাষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেটে আলু ক্যালসিয়াম ও ফসফরাসের খুবই ভালো উৎস। 
 
এছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে ‍এই ‍আলুতে। মেটে আলু গরম আবহাওয়ায় ভালো জন্মে।  হালকা দোআঁশ মাটি বেশি উপযোগী। এ গাছ আংশিক ছায়াতে ভালো হয়।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী