শ্রীপুরে বসতবাড়িতে আগুন লেগে ৩ ঘর ছাই, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কবলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলম হোসেন জানান, ধামলই গ্রামের আকতার হোসেন মিন্টু ও তার ছোট ভাই সুলতান হোসেনের বসত বাড়ীতে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয় আশপাশের লোকজন এসে আগুন নেভানো শুরু করেন। আগুনে মিন্টুর দুটি এবং তার ভাই সুলতানের একটি ঘর ও ঘরে থাকা মূল্যবান মালামালসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার সময় তাদের বাড়ীতে কেউ ছিলেন না।
শ্রীপুরে মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকরা জানিয়ছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুই পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’