ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৭:৩০

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী এলাকায় বিক্রিকালে পাখিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার গোয়ালবাড়ী এলাকায় পাখি শিকারি বেশ কয়েক প্রজাতির পাখি নিয়ে বিক্রির জন্য ঘোরাফেরা করছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাখিগুলোকে উদ্ধার করেন। এর আগে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পাখির খাঁচা রেখে ফেলে পালিয়ে যায়।

পরিবেশকর্মী খোরশেদ আলম ও সাব্বির খান বলেন, বিষয়টি আমাদের নজরে এলে আমরা বন বিভাগকে পাখি বিক্রির বিষয়টি অবগত করি এবং পরবর্তীতে বন বিভাগের সহায়তায় পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।

উদ্ধার করা টিটি পাখি ২টি, জলমোরগ ২টি, ছোট ডুবুরি ১টি, বাবু বাটান ১টি, ওটা পাখি ১১টি ‍এবং অন্যান্য তিনটিসহ মোট ২০টি পাখি অবমুক্ত করা হয়।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন,  বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী এবং সিলেট  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ  তৌফিকুল ইসলাম মহোদয়গনের নির্দেশক্রমে গোয়ালবাড়ী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় খাঁচাবন্দি ২০ টি   পাখি উদ্ধার করে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে  অবমুক্ত করা হয়। 
এ সময় তিনি বন্য প্রাণী ও জীবজন্তু  সংরক্ষণে  সকলের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

জামান / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী