ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের শিকার সাংবাদিক
দৈনিক সকালের সময় পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ জীবনসহ তার বন্ধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন গিয়াস ছিনতাইয়ের কবলে পড়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তারা ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। তাদের মারধরও করা হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক আহমেদ জীবন জানান, শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়ি। আমার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় চার ছিনতাইকারী।
তিনি আরো জানান, এ সময় আমার বন্ধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন গিয়াস সঙ্গে ছিলেন। ছিনতাইকারীরা পিস্তল ও চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের জিম্মি করে। বন্ধু গিয়াসের সাথে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয় তারা। মারধরের একপর্যায়ে বাঁচানোর আকুতি করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাহারুল ও তার সঙ্গীরা আমাদের উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিতে প্রবেশ করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied