ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

মান্দায় হাঁসুয়ার কোপে মসজিদের ইমামসহ আহত ২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৩:৩৮

নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিট ও হাঁসুয়ার কোপে মসজিদের ইমামসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা ঠনঠনিয়া পাড়া গ্রামের মৃত লায়বুতুল্যা শেখের ছেলে মসজিদের ইমাম জাকারিয়া শেখ (৫৫) এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুসুম্বা ঠনঠনিয়া পাড়া এলাকায়।

জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে মমতাজ উদ্দিন (৫০) গং মারপিট করে তাদের গুরুতর আহত করেন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহত জাকারিয়ার ছেলে জুবায়ের হোসেন ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের লোকজনেরা দীর্ঘদিন থেকে আহত জাকারিয়া শেখের জমি দখলের চেষ্টা করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে কুসুম্বা মৌজার ৩১৮নং খতিয়ানের ২৩৮১-৮২ দাগের ৯৪ শতাংশ জমির পেঁয়াজ নষ্ট করে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে লাঠিসোটা ও হা‍ঁসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করা হয়। এ সময় জমির মালিক আহত জাকারিয়া তাদের বাধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে প্রতিপক্ষের মারপিটে রক্তাক্ত জখম হন তিনি। খবর পেয়ে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এগিয়ে ‍এলে তাকেও এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর জখম করা হয়। আহত  জাকারিয়ার মাথায় ১৩টি সেলাই এবং স্ত্রীর শরীরের হাড় ভাঙ্গা লক্ষ্য করা গেছে। 

জাকারিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, তারা লোকজন নিয়ে জমি দখল করতে যায়। এ সময় আমার বাবা বাধা দিলে  হত্যার উদ্দেশ্যে আমার বাবা-মায়ের ওপর হামলা করে তারা। সেই সাথে জমিতে প্রায় ৯০ হাজার টাকার পেঁয়াজ নষ্ট করে। আমি বাবা-মাকে নিয়ে অসহায় অবস্থায় হাসপাতালে অবস্থান করছি। তারা এখনো বিভিন্ন মাধ্যমে আমাকেও মারার জন্য হুমকি দিচ্ছে। এ ঘটনায় সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করেন তিনি।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ইমাম সাহেবকে মারপিটের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের

নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি

কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত