ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৩:৪৬

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান অলিউল্লাহ নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নবীপুর বালুয়াঘাট বাজারস্থ বিল্লালের পানের দোকান নামক স্থানে ‍এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চুল কাটানোর জন্য মৃত আম্বার আলী সরকারের ছেলে অলিউল্লাহ নবীপুর বালুয়াঘাট বাজারে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসী শরীফ সরকার পিতা মৃত অহিদ সরকার, চাঁন মিয়া সরকার, ভুট্টো উভয় পিতা মৃত আজগর আলী, আরিফ সরকার পিতা মৃত অহিদ সরকার, শাহনি সরকার, সিদ্দিক সরকার উভয় পিতা চাঁন মিয়া সরকার, আফজাল সরকার পিতা অহিদ সরকার গং অতর্কিতভাবে তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অলিউল্লাহকে আহত করে দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় অলিউল্লাহকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শুক্রবার সকালে নজরপুর বিট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নজরপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল হক স্বপন বলেন, পূর্ববিরোদের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষরা তাকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ইউপি সদস্যকে যারা কুপিয়ে আহত করেছে তাদের মধ্যে দুজনকে পুলিশ আটক করেছে এবং বাকিদের আটকে পুলিশের অভিযান চলছে।

এমএসএম / জামান

‎আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু