ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আক্তার হোসেনের অনুসারীদের গ্রেফতার করলেও জসীমকে কেন গ্রেফতার করা হয়নি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৯-২-২০২২ রাত ১১:২০
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির ওপর নৃশংস হামলার সাথে জড়িত স্বতন্ত্র প্রার্থী জসীমসহ সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। খাগরিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসীমের কাছে অবৈধ অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সে খাগরিয়ার দাঙ্গা দলের প্রধান। পুরো খাগরিয়ার দাঙ্গা ও অস্ত্রবাজিসহ সকল অশান্তির মূল নায়ক জসীম। এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গত ৬ ফেব্রুয়ারি রাতে সাতকানিয়ার খাগরিয়ার মাইজপাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির ওপর হামলার প্রতিবাদে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যে‍াগে খাগরিয়া ভোর বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, রহস্যজনক কারণে প্রশাসন আক্তারের অনুসারীদের গ্রেফতার করে চলছে কিন্তু জসীমকে গ্রেফতার করা হচ্ছে না কেন?
 
প্রতিবাদ সভার প্রধান বক্তা সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, পার্থ সারথি চৌধুরী খাগরিয়ার ভোর বাজার এলাকায় তার মৃত বোনের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী জসীমের নেতৃত্বে তার ওপর নৃশংস হামলা চালানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করে। শুধু তাই নয়, পার্থ সারথিকে মারধর করে গুরুতর আহত করার পর অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি খাগরিয়ার জামায়াতের দোসর সাংবাদিক রুকন উদদীনকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কারণ এই রুকন মিডিয়াকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করে যাচ্ছেন খাগরিয়ায়। সাংবাদিক রুকনের কথাটি প্রধান অতিথি এম এ মোতালেবের বক্তব্যেও ‍উঠে আসে।
 
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন হাসান শাহীর সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, ওসমান আলী, তাপস কান্তি দত্ত, নাছির উদ্দিন টিপু, বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ, তসলিমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন, সেক্রেটারি আবু ছালেহ শান, যুবলীগ নেতা হারুনুর রশিদ খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আলী নুর মানিক, মোহাম্মদ মোরশেদ, রাশেদুল ইসলাম, ফখরুল হাবিব মাসুম ও মোহাম্মদ মামুন।

এমএসএম / জামান

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত