জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় গোয়ালন্দে বিশেষ প্রার্থনা
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজ ভাই কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দে মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। তাকে গত শুক্রবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেো হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে, রোববার সকালে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী মঠ-মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব ঘোষের সভাপতিত্বে ও উপজেলা সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির সভাপতি নির্মল চক্রবর্তী, সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জীবন চক্রবর্তী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জোনা, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমল কুমার সাহা প্রমুখ।
প্রার্থনা পাঠ করেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied