ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

উলিপুরের ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ভাংচুর


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-২-২০২২ বিকাল ৬:৯
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের ভেতরে থাকা আসবাবপত্র ভেঙে ফেলেছেন অত্র ইউনিয়নের খামার গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. সালাহ উদ্দিন (৪০)। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
 
উক্ত ইউনিয়নের সচিব জনাব রাসেল ফরহাদ বলেন, আমরা প্রতিদিনের ন্যায় অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ দেখি চেয়ারম্যানের অফিসকক্ষের ভেতরে ভাংচুর চলছে। আমার কক্ষ থেকে গিয়ে দেখি সালাহ উদ্দিন নামে এক ব্যক্তি অফিসকক্ষের আসবাবপত্র ভেঙে ফেলছেন। সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন এবং থানায় অবগত করি। উলিপুর থানা থেকে আসা এএসআই রুহুল আমীন ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং ভাংচুরের সত্যতা পান।
 
ঘটনাস্থলে থাকা গ্রামপুলিশ ফুলবাবু, আকবর, এমদাদুল, নাজমুল, মলিন, হাফিজুর এবং দফাদার শাহালম বলেন, সালাহ উদ্দিন ইউনিয়ন পরিষদের সামনে এসে বলে চেয়ারম্যান কোথায়? উনি নাকি আমার পা ভেঙে দেবেন। তখন ‍আমরা বলি এখন তো চেয়ারম্যান উপস্থিত নেই, এলে দেখা যাবে কী হয়েছে।
 
ওই সময় চেয়ারম্যানের ভাতিজা হাবিবুল্লাহ (২৩) বলেন, আপনি তো চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্যাটাস দেন, যা ভালো মানায় না। এসব কথা বলতেই কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে তাকে ইউনিয়ন পরিষদের ভেতরে আটকে রাখা হয়। পরে একপর্যায় একই গ্রামের গোলাম রব্বানি মেম্বারের ছেলে মো. ওবাইদুল ইসলাম (৪০) সালাহ উদ্দদিনকে উদ্ধার করতে এলে সালাহ উদ্দিন উত্তেজিত হয়ে পরিষদের ভেতরে থাকা আসবাবপত্র ভেঙে ফেলেন। সালাহ উদ্দিন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত।
 
এ বিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, আমি ইউপি অফিসকক্ষে ছিলাম না। আমি এসব ঘটনা থানায় জানিয়েছি। ওসি সাহেব ব্যাবস্থা গ্রহণ করবেন।
 
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, আমি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানতে পারব।

এমএসএম / জামান

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০