ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আবাসিক এলাকার মুরগির খামার সরানোর নির্দেশ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:৪১

ভোলার লালমোহনে আবাসিক এলাকায় মুরগির খামার গড়ে পরিবেশ দূষণের দায়ে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। গত ৩০ জানুয়ারি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল মালেক মিয়া স্বাক্ষরিত এক নোটিসের মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।

নোটিসে বলা হয়, উপজেলার বদরপুর ইউনিয়নের সাতবারিয়া আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই খালের ওপর মুরগির খামার গড়ে তোলেন স্থানীয় মো. ফজলুর রহমান নামে এক খামারী। ফলে মুরগির বিষ্টাসহ অপ্রয়োজণীয় উপকরণ খালের মধ্যে পড়ে পানি দূষণসহ চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অভিযোগ তুলে গত ২৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মো. মোতাহার হোসেন।

তারই প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। তাই এক মাসের মধ্যে ফজলুর রহমানের মুরগির খামারটি অনাবাসিক এলাকায় স্থানান্তরের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ও মুরগির খামার স্থানান্তর না করলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত