টাঙ্গাইলে ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব'সহ সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। এছাড়া, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সঙ্গীতের সঙ্গে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, খেলাধূলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied