রাজবাড়ীতে প্লাষ্টিকের চাল বিক্রির অভিযোগ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্লাষ্টিকের চাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন ভোক্তা লিখিতভাবে উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ জানান। অভিযোগকারী হলেন, উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের সুলতান মাহমুদ। অভিযুক্ত খুচরা বিক্রেতার নাম অরুন কুন্ডু। অরুন কুন্ডুর দাবী তিনি আব্দুল মান্নান খান নামে একজনের নিকট থেকে পাইকারী ক্রয় করেছিলেন চাল। আবদুল মান্নান খান বালিয়াকান্দি বাজারের একজন পাইকারী বিক্রেতা ও টিসিবির ডিলার। আবদুল মান্নান খান জানিয়েছেন অরুন কুন্ডু শুধু আমার নিকট থেকেই চাল পাইকারী ক্রয় করেন না, তিনি বিভিন্নস্থান থেকে চাল পাইকারী আনেন। ভূক্তভোগি সুলতান মাহমুদ বলেন, ২০ জানুয়ারি বালিয়াকান্দি বাজারের অরুণ কুন্ডুর দোকান থেকে ১৬ কেজি বিনা গোল্ড চাল ক্রয় করি। চাল দিয়ে ভাত রান্না করে খেয়েছি। পরশু আমার স্ত্রী পিঠা তৈরি করতে গেলেই বঁাধে বিপত্তি। ব্লেন্ডারের মধ্যে দিলে প্লাষ্টিকের দানার মতো ছোট ছোট টুকরা তৈরি হওয়াতে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে সোমবার (২১ জানুয়ারি) আমি উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ জানাই।
খুচরা চাল বিক্রেতা অরুন কুন্ডু জানান, আমি খুচরা চাল বিক্রি করি। মান্নান খানের নিকট থেকে মাস খানেক আগে ১৫ বস্তা বিনা গোল্ড চাল পাইকারী ক্রয় করি। সুলতান সাহেব আমার নিকট থেকেই চাল নিয়েছিলো। আসলে আমি তো খুচরা বিক্রি করি কিভাবে বুঝবো এটায় ভেজাল আছে। প্লাষ্টিকের চাল কিনা সেটা আমি জানিনা।আবদুল মান্নান খান বলেন, আমি ছয়-সাত বছর ধরে টিসিবির ডিলারী করি। প্রায় পঁাচ-ছয় মাস আগে বেনাপোল থেকে পঁাচ টন চাল কিনি। চালের নাম বিনাগোল্ড। আমার কাছ থেকে খুচরা বিক্রেতা অরুন কুন্ডু চাল কিনে খুচরা বিক্রি করে। অরুণ আরও অন্য ডিলারের কাছ থেকেও চাল কেনে। অরুনের কাছ থেকে সুলতান নামে এক ব্যক্তি চাল কিনে ছিল। তবে এটি প্লাষ্টিকের চাল কিনা তা বলতে পারবো না। আমি টাকা দিয়ে ভালো চাল কিনি, আমার ব্যবসায় সুনাম রয়েছে।বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি প্রাথমিক ভাবে পরীক্ষা করেছি। প্রাথমিকভাবে ধারণা সাধারণ চাল আগুন দিয়ে পোড়ানো হলে তা পুড়ে যায়। বা মচমচে ভাজা হয়ে যায়। কিন্তু এই চাল আগুন দেওয়ার পর গলে একটি পিন্ড বা দলার মতো হয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এগুলো প্লাস্টিকের চাল। এরপর অধিকতর পরীক্ষার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হবে। অভিযোগের সত্যতা পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied