দামুড়হুদায় ভুট্টাক্ষেতে দুই বৃদ্ধের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় নিখোঁজের পর ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর বেতে গাড়ি ও ঘরাভাঙ্গা বেড়ার মাঠ থেকে দুইজন বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতরা হলেন- একই উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে শওকত আলী সকো ও দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান হাফিজ।
পরিবারের সদস্যরা জানান, শওকত আলী (সকো) বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।এদিকে হাফিজুর রহমান রোববার দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ভুট্টাক্ষেতে কাজ করার সময় দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। শওকত আলীর লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে আর হাফিজুর রহমানের মুখে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, পরানপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ভুট্টাক্ষেতের ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য দুজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে কিভাবে তারা মারা গেছেন।”
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied