ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের এক সদস্য আটক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ রাত ৯:৩৬
ভোলার লালমোহনে শহিদুল ইসলাম হৃদয় (৩০) নামে এক মটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সে লালমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড কালিরটেক এলাকার মৃত আবু তাহের পাটওয়ারীর ছেলে। 
জানা যায়, সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার থেকে মো. মোক্তার নামে এক মোটরসাইকেল চালককে ভাড়া করে ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার আসে হৃদয়। সুযোগে নির্জন স্থান পেয়ে চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হৃদয়। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং চালকের কাছ থেকে ঘটনা শুনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে হৃদয়কে আটক করে থানায় নিয়ে আসে। 
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত