লালমনিরহাটে ৩০ মিনিটের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩০ মিনিট ধরে হঠাৎ শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
সোমবার (২১ ফেব্রæয়ারী) বিকেল সাড়ে ৫টায় দিকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়। চলে প্রায় ৩০ মিনিট ধরে। এতে বিপাকে পড়ে হাজারো কৃষক।এদিকে শিলা বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন এই শীতের শেষ মৌসুমে শিলা বৃষ্টি কখনো দেখেননি তারা।
জানা গেছে,লালমনিহাটের ৫ উপজেলায় সোমবার সকাল থেকে সূর্যের মুখ দেখা মেলেনি। সারা দিন ছিল কনকনে শীত আর হিমেল হওয়া। এতে সাধারন মানুষ বিপাকে পড়েছে। অনেকে ঘর থেকে বেরোতে পারেনি। রাস্তাঘাটে গাড়িঘোড়ার সংখ্যা ছিল কম।
এদিকে লালমনিরহাটে সদরের বড়বাড়ি,আদিতমারীর কমলাবাড়িও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক শিলা ও বৃষ্টিপাত হয়েছে। এতে শিলাবৃষ্টি কারণে আলু,পেঁয়াজ, রসুন,গম,ভুট্টা,ইরিধান,তামাক ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষক সিরাজুল ইসলাম বলেন,এমন শিলাবৃষ্টি জীবনে দেখি নাই বাহে আলু,পিয়াজ,তামাকের এর ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ বিঘার তামাক আর আলু ক্ষেত নষ্ট হয়ে গেছে এই শিলাবৃষ্টিতে। চলবালা ইউনিয়নের কৃষক শাহ আলী জানান,জমিতে আলু লাগাইছি এই শিলা বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে। যেটা ব্যয় করে আলু এখন সে টাকা উঠবে না।
আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন জানান, বিকেল থেকেই বৃষ্টি হয়েছিল। হঠাৎ দমকা ঝড়ো হাওয়া বইতে থাকে। এর একটু পরেই শুরু হয় প্রচুর শিলা বৃষ্টি। এতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লালমনিরহাট জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, সদর উপজেলায় ও কালীগঞ্জ উপজেলাসহ বেশ কিছু স্থানে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। এতে আলু,ভুট্টা,পিয়াজ,রসুন,মরিচ,তা মাকসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, উপজেলা কৃষি উপ-সহকারিগকে কৃষকের ফসলের ক্ষতির পরিমাণ এর তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied