গোয়ালন্দে থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে আবুল বাশারের বাড়ি থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার ১নং আসামির নিজ দখলীয় পূর্ব দুয়ারী পাঁচ কক্ষবিশিষ্ট বসতঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি এবং অপর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭ কেজি গাঁজাসহ মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১৭ কেজি গাঁজা উদ্ধার মামলার প্রধান আসামি গোয়ালন্দ পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার আবুল বাশারের ছেলে মো. রকিবুজ্জামান(৩১)। ২নং আসামি একই এলাকার আয়নাল ফকিরের ছেলে সাদ্দাম ফকির (৩০)। এই দুই আসামি সুকৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ৬ লাখ ৮০ হাজার টাকা।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান