উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমুহনীতে গাঁজা রাখার দায়ে ফরহাদ রেজা (২৩)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার দায়িত্বরত এসআই রহমান, এএসআই সেলিমসহ ধামশ্রেনী ইউনিয়নের চৌমুহনী বাজারের পূর্ব মাথায় ধনু খানের সেলুন থেকে ধামশ্রেনী ইউনিয়নের খোয়াজ খামার গ্রামের মো. ফজলুল করিমের ছেলে মো. ফরহাদ রেজাকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এসআই আনিসুরের কাছে জানতে চাইলে তিনি জানান, গাঁজার পরিমাণ কম থাকায় ভ্রাম্যমাণ কোর্ট বসিয়ে সাজা প্রদান করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুপুর আড়াইটার দিকে আটক করার পর প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও আটককৃত ফরহাদকে ভ্রাম্যমাণ আদালত অথবা নিয়মিত মামলা প্রদান না করে ঘণ্টার পর ঘণ্টা ওই সেলুনেই রাখা হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিকেল সাড়ে ৫টায় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সাথে মোবাইল ফোনে উক্ত ঘটনার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত বসানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনি ওসি (উলিপুর থানার ইনচার্জ) সাথে কথা বলেন। ৫টা ৩৫ মিনিটে বিষয়টি উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবিরের কাছে দীর্ঘ সময় বাজারে পুলিশ প্রশাসন একটি দোকানে মাদকসহ আটক রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের লোক ৩ ঘন্টা ধরে আটক রেখেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলে।

এদিকে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আসামিকে এসআই আনিসের নির্দেশে সেলুন থেকে বের করে উলিপুর থানার পথে রওনা হয় পুলিশ। ৬টা ৫৫ মিনিট আসামিকে নিয়ে আসা হলো সেই ধনু খানের সেলুনে। মোবাইল কোর্ট বসানোর জন্য সন্ধ্যা ৭টা ১০ মিনিট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে( চৌমুহনী বাজার) আসেন এবং সকলের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯-এর ১(৫১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(৫) ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied