কালীগঞ্জে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৪২৭ টাকা ব্যয়ে তৈরি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মা ও শিশ্র কল্যাণ কেন্দ্রটি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেল ৪-এর তত্ত্বাবধায়ক প্রকশেলী মীর মো. আব্দুল হান্নান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এবং পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস জানান, ৩ লাখ ১ হাজার ৫৩০ জন মানুষের জন্য কালীগঞ্জ উপজেলায় একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেখানে নিয়মিত চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করছেন। এছাড়া কালীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে উপজেলায় ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দুটি পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পরিববার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিয়মিত সেবা প্রদান করছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied