সাপাহারে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মৃত্যু
নওগাঁর সাপাহার উপজেলার তুলশীপাড়া মোড়ে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সাপাহার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। খাইরুল ইসলাম পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার তাফসির মাহফিলের কালেকশন করার জন্য মোটরসাইকেলযোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তুলশীপাড়া মোড়ে ভটভটির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা খাইরুল ইসলামকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied