রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইরাদত আলীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ও শিল্পপতি কাজী ইরাদত আলী গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্ট্রোক করেছিলেন। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তার স্বাস্থ্যের অবনতির হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভারতের ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
তার রোগমুক্তির জন্য আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাদ আছর স্থানীয় শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু খান ও জয়েদ আলী মেম্বার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান (সাথী), শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন