ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় ৪ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ২:১৪
মৌলভীবাজারের বড়লেখায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠেছে। বিদ্যালয়গুলো হচ্ছে, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, ছোটলিখা উচ্চ বিদ্যালয়, চান্দ্রগ্রাম উচ্চ বিদ্যালয়। শুক্রবার বিকেলে বিদ্যালগুলো পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। অনিয়ম পেয়ে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন প্রমুখ।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধমূখি সম্প্রসারণে ১ কোটি ১৪ লাখ টাকা, নারী শিক্ষা একাডেমি মাধ্যমকি বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবনে ২ কোটি ৩৮ লাখ টাকা,
ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণে ২ কোটি ৭৩ লাখ টাকা ও চান্দ্রগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবন নির্মাণে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।
 
বড়লেখা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনে দুটি দরজায় নিম্নমানের কাঠ ব্যবহার করা হয়েছে। ভবনের ছাদের প্লাস্টার উঠে গেছে ও জানালায় নিম্নমানের পুডিং ব্যবহার করা হয়েছে। নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দরজায় অপরিণত কাঠ লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে নিম্নমানের সামগ্রী ও বাথরুমে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ফিটিংস। র‍্যাম্পের নীট ফিনিসিং উঠে গেছে। ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে মাটিযুক্ত বালু দিয়ে প্লাস্টার কাজ করতে দেখা গেছে। এই ভবনের ছাদের প্লাস্টার উঠে গেছে। যথাযথভাবে কিউরিং করা হয়নি। চান্দগ্রাম উচ্চ বিদ্যালয় ভবনের বিভিন্ন জায়গায় নিম্নমানের ইট ব্যবহার করতে দেখা গেছে। বালু ও সিমেন্টের মিশ্রন কোনো কোনো জায়গায় সঠিকভাবে হয়নি। এরমধ্যে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে মাটিযুক্ত বালু দিয়ে প্লাস্টার কাজ করায় তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
 
নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ভবনের ঠিকাদার রুসমত আলম বলেন, ‘ভবনের কাজ এখনো চলমান আছে। রং, সোলার ও বিদ্যুতের কাজ বাকি রয়েছে। ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ রয়েছে।’
 
ছোটলিখা উচ্চ বিদ্যালয় ভবনের ঠিকাদার প্রদীপ কুমার দেব বলেন, ‘বিল্ডিং এর বাহিরের অ্যাপ্রোনের কাজ চলছে। ভবনের মূলকাজ শেষ পর্যায়ে। সকল কাজ প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের দেখিয়ে করা হয়েছে। কাজে এরকম হওয়ার কথা না। কিউরিং এর বিষয়ে আমি সচেতন। পানি দেওয়ার লোক রাখা আছে। তারপরও আমি দেখব। যেহেতু কাজ চলমান। সংশোধন করা যাবে।’
 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ‘যেসব ত্রুটি পাওয়া গেছে এগুলো সংশোধনের জন্য চার প্রতিষ্ঠানের ঠিকাদারদের পূর্বেই বলা হয়েছে। তারা সংশোধন করে দেবেন বলেছেন। কিছু সংশোধন কার্যক্রম চলছে। ভবনের কাজ চলমান আছে। কাজ যথাযথ না হলে বিল দেওয়া হবে না।’
 
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘চারটি ভবনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। একটি ভবনে তাৎক্ষণিক কাজ বন্ধ করা হয়েছে। অন্যগুলোতে নিম্নমানের সামগ্রী অপসারণ করতে বলা হয়েছে। দরপত্রের স্পেসিফিকেশন অনুযায়ী প্রত্যেক ভবনের যাবতীয় কাজ যথাযথ না হলে ঠিকাদারদের বিল না দিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা'র মানববন্ধন

নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

বড়লেখায় ধর্মান্তর হয়ে বিয়ে, নিবন্ধন নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কাজীর

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১

বিজিবির অভিযানে ফুলগাজীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

টাঙ্গাইলে ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ২ হাজার ২৬২ টি সরকারি পাঠ্যবই