জীবনের শেষ রক্তবিন্দু দিয় হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে : খাদ্যমন্ত্রী
খাদ্য মন্ত্রী সাধন চদ্র মজুমদার এমপি বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার খাদ্যগুদাম হাউজ হােল্ড সাইলাে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ তারই যােগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পূরণ করতে সক্ষম হয়েছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের কােনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট ঘটিয়ে যে ব্যবসায়ী বা যারা খাদ্যের সংকট তৈরি করবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া দুপুর ১২টার দিকে উপজেলার জিরাে পয়েন্টে সাপাহার উপজেলা আওয়ামী লীগ আয়ােজিত মুক্ত মঞ্চে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি আরাে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তাই আপনারা নির্বাচনের পূর্ব মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, দেশের উন্নায়নের ধারা অব্যাহত রাখতে তা অক্ষরে অক্ষরে পালন করবেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হােসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক গােলাম সারােয়ার মাসুদ রেজাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা