কুলাউড়ায় চালের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান এবং চালের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানকালে র্যাব-৯-এর সদস্যরা সহযোগিতা করেন।
জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে বাসি ও পচা ফাস্টফুড সংরক্ষণ করে বিক্রি, চালের আড়তে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অতিরিক্ত দামে চাল বিক্রি, সরকার নির্ধারিত মজুদ সময় থেকে অতিরিক্ত সময় চাল মজুদ রাখা, মিল মালিকদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারের দুর্জয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, শাহজালাল খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকা ও মৌলভীবাজার রোডের মেসার্স আকমল হোসেন চালের আড়তকে ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানকালে চালের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশনপূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে লাইসেন্সে উল্লিখিত নিময় মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া নিরাপদ খাদ্য এবং ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied