ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

গ্রাহকদের প্রথম অভিযোগ ডাটার মেয়াদ নিয়ে : মোস্তফা জব্বার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৬:২২

ইন্টারনেটের মূল্য কমলেও কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে স্বীকার করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফোন সম্পর্কে প্রচুর অভিযোগ আমার কাছে আসে। গ্রাহকদের প্রথম অভিযোগ ডাটার মেয়াদ নিয়ে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ন্যাশনাল ব্রডব্যান্ড পলিসি নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা ১৯৯৭ সালে টু-জি এবং ২০১৩ সালে থ্রি-জির যুগে প্রবেশ করি। আজকে মোবাইল ইন্টারনেটে প্রায় শতকরা ৯৫ শতাংশ কথা বলছি। এ মোবাইল ইন্টারনেট তো শুরুই হয়েছে আমি যখন থ্রি-জির যুগে গেছি তারপরে। ফোর-জির যুগে গেলাম ২০১৮ সালে এবং ২০২১ সালে ফাইভ-জির উদ্বোধন করলাম।

ইন্টারনেট তথা ডাটার মূল্য কমানো নিয়ে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০০৬ সালে এক এমবিপিএস ব্যান্ড উইথের মূল্য পেতাম ৭৮ হাজার টাকা, ২০০৮ সালে ২৭ হাজার টাকা আর এখন ৬০ টাকা। হিসাব করে দেখেন কী পার্সেন্টেজে পড়ে। তবে হ্যাঁ, আমাদের একটা দুর্বল জায়গা আছে। এ দুর্বল জায়গাটা যেহেতু বাংলাদেশের শতকরা ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন সম্পর্কে প্রচুর অভিযোগ আমার কাছে আসে। মোবাইল ফোনের গ্রাহক প্রথমে যে কথাটা বলে- আমি ডাটা কিনেছি, আমার কেনা ডাটার জন্য লিমিট থাকবে কেন? কেন আমার ডাটা তিন দিনে ফুরিয়ে যাবে, ২৪ ঘণ্টায় ফুরিয়ে যাবে, সাত দিনে ফুরিয়ে যাবে, আমি তো ডাটাটা পয়সা দিয়ে কিনেছি।

তিনি বলেন, আমরা মনে করছি, জনগণের প্রয়োজনটাকে অ্যাড্রেস করার। একই সঙ্গে আইএসপিকে বলতে পারব না আপনারা বিনামূল্যে ব্যান্ড উইথ দেন, আমি তেমনিভাবে টেলকোকে বলতে পারব না আপনি ফ্রি সার্ভিস দিয়ে দেন। কিন্তু যে জিনিসটা আমি মনে করব যে, ডেফিনেটলি যে ব্যবসা হয় সেই ব্যবসার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে জনগণকে লক্ষ্য করে আমাদের ব্যবসা করতে হবে। যদি জনগণ না থাকে তাহলে আমার, আপনার কারো ব্যবসাই থাকবে না। আমরা কেউ কোথাও দাঁড়াতে পারব না। জনগণের সন্তুষ্টির ওপরে নির্ভর করে আমাদের চলতে হয়। এ কারণে আজকে বিটিআরসিকে ধন্যবাদ দিচ্ছি, কারণ বাংলা এসএমএসের মূল্য কমিয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচির মো. খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিককদারসহ টেলিকম খাতের বিশেষজ্ঞরা। 

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা