ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানে অভিনেতা মুরাদ!


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১২:৩৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বেলাল আহমদ মুরাদ! কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে অভিনয়শিল্পী আসার খবরে জেলাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে পোস্ট করছেন। 

জুড়ী এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে কোরআন তেলাওয়াত হবে, ইসলামী সংগীত পরিবেশন হবে, সমাজ সচেতন করতে অথবা আনন্দ দিতে কৌতুক পরিবেশন হবে। টিভি নাটকে যারা নারীদের সাথে অভিনয় করেন তাদের দিয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বেমানান, দুঃখজনক।

শিক্ষক জুনেদ আহমদ লিখেছেন, ইসলামের নামে অনুষ্ঠানের আয়োজন করে অভিনেতাকে অতিথি করে আনা খুবই দুঃখজনক।

ব্যবসায়ী শামসুল ইসলাম লিখেছেন, একটি হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিনোদনমূলক অভিনেতা বেলাল আহমদ মুরাদ ও তার টিম গ্রীন বাংলাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাজটি করে আয়োজকবৃন্দ অসচেতনতার পরিচয় দিলেন। বিষয়টা সবিনা খতম পড়ে ওরস উদ্বোধন করার মতোই হয়ে গেল। এরকম একটি নেক উদ্যোগের উদ্দেশ্য যদি জনসমাগম ও বাহবা কুড়ানো হয়, তবে সেটা দুঃখজনক। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যেমে অনেক সচেতন মানুষ এর প্রতিবাদ করেছেন দেখে ভালো লাগল। কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, কোরআনের মাহফিলে বিনোদন অভিনেতা এনে মাহফিলের সম্মান ও গুরুত্ব কমিয়ে দেয়ার এমন অপরিনামদর্শী সিদ্ধান্ত প্রত্যাহার করুন।

এ বিষয়ে বড় ধামাই ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আরাফাত জামান বলেন, অভিনেতা মুরাদ বিতর্কিত দৃশ্যে অভিনয় করেননি। এছাড়া তিনি কোনো সময় কোনো নায়িকাকে জড়িয়ে ধরে কোনো অভিনয় করেননি। তিনি সব সময় সামাজিক শিক্ষামূলক নাটক করে থাকেন। আমাদের অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ সম্পর্কে একটি টকশো করবেন।

এ বিষয়ে পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল বলেন, খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে আপনাকে জানাচ্ছি।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী