ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের ভিত্তিপ্রস্তর স্থাপন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৩:৩৪
ভোলার লালমোহনে ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরসংলগ্ন ভূমি অফিসের খাস পুকুরটির সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে মদন মোহন জিউ মন্দিরে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, মদন মোহন জিউ মন্দিরের সহ-সভাপতি কালীপদ দাসসহ অনেকে।
 
সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ও লালমোহন এলজিইডির বাস্তবায়নে ৬০ ল‍াখ ৩৫ হাজার ৬৪৫ টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। সৌন্দর্যবর্ধনের মধ্যে রয়েছে- তিনটি ঘাটলা, ৩০০ মিটার ওয়াকওয়ে, ১২টি সিট বেঞ্চ, ২০০টি ফলদ গাছ ও ১০০টি নারিকেল গাছ লাগানো। ‍এছাড়া ২৮৫ মিটারে ঘাস লাগানো হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত