ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের পর অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এলেন যুবক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৪:২৯
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এলেন এক যুবক। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাড়ি ফিরে আসেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে ফল ব্যবসায়ী মো. আলাউদ্দিন (৩০)।
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে দোকান থেকে বাড়ি আসার পথে  নিখোঁজ হয় আলাউদ্দিন। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 
 
অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা আলাউদ্দিন জানান, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার কন্টিনালা ব্রিজে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আমার সামনে হঠাৎ একটি হাইএস গাড়ি এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে দুজন লোক নেমে আমার মুখে রুমাল চেপে ধরে। এরপর থেকে আমি আর কিছু বলতে পারিনি। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি একটি অন্ধকার রুমে আছি। এরপর যতবার অপহরণকারীদের কাছে আমাকে ছেড়ে দেয়ার আকুতি জানিয়েছি, ততবারই তারা আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছে। গতকাল রাত ৪টা ৩০ মিনিটে হঠাৎ জ্ঞান ফিরে দেখি আটককৃত রুমের দরজা ও মেইন গেট খোলা। এরপর ওখান থেকে দুই কিলোমিটার হেঁটে এক সিএনজি ড্রাইভারের মাধ্যমে বাড়ি থেকে টাকা নিয়ে ঢাকা যাই। পরে সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনে বাড়ি আসি। 
 
আলাউদ্দিনের বড় ভাই হেলাল মিয়া বলেন, সবকিছুর পরও আমার ভাইকে ফিরে পেয়ে আমরা খুশি। এ ব্যাপারে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করব।
 
এ বিষয়ে জুড়ী থানার এসআই আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, নিখোঁজের পর ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে ফিরে আসার খবর আমরা পেয়েছি। তাকে আপাতত চিকিৎসা নিয়ে পরে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী