ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

টাঙ্গাইল ট্রাফিক বিভাগের কাজে স্বচ্ছতার জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলেন পুলিশ সুপার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৪:৪০
টাঙ্গাইল ট্রাফিক বিভাগের কাজে স্বচ্ছতার জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। প্রথমবারের মতো টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও হাইওয়েতে কর্মরত সদস্যদের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিরালা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 
 
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ককেন্দ্রিক সাম্প্রতিক সময়ে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেসব অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশ সদস্যরা কিভাবে তাদের দায়িত্ব পালন করছে তা পর্যালোচনা করার জন্য টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ ও মহাসড়ককেন্দ্রিক যেসব থানা রয়েছে তাদের মাঝে এ Body Worn Camera  বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে টাঙ্গাইল জেলায় ৪২টি Body Worn Camera সংযোজন করা হলো। এই ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যরা যেমন কাজের জবাবদিহিতার ‍আওতায় আসবে, তেমনিভাবে অপরাধীরা কোনো ধরনের অপরাধ করে যেন পার না পায়, তাদের আইনের আওতায় আনার জন্যই আমাদের এ উদ্যোগ।

এমএসএম / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল