ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৫:৮

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মীর আনোয়ার হোসেন (সমকাল) ও সাধারণ সম্পাদক পদে দাস পবিত্রকে (বাংলা টিভি) নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পণ্ডিতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে কার্যকরী কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী  উপজেলা পরিষদের হলরুমে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান (পূর্বাকাশ), রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন), মনির হোসেন (সময়ের কাগজ), কোষাধ্যক্ষ লতিফ তালুকদার (আজকের দর্পণ), ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবিন (বাংলাদেশ আলো), সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী (দৈনিক স্বাধীনমত), দপ্তর সম্পাদক মনসুর হেলাল (আজকের পত্রিকা) কার্যকরী সদস্য শাহ আলম (খবর বাংলাদেশ), রশিদ আহমদ আব্বাসী (জবাবদিহি), তারেক আহমেদ (যুগান্তর), মুসফিকুর রহমান মিল্টন (মানব কণ্ঠ), সুমন ঘোষ (ডেইলি নিউজ মেইল)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার