ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের রেকর্ড : এক ঘণ্টায় দুজনের মৃত্যু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ৩:৪৪
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার ১৯৩ জনের ফলাফল পাওয়া যায়, তার মধ্যে পজিটিভ ৭৬।
 
এর মধ্যে সদর উপজেলার ৩৫ জন, আলমডাঙ্গায় চারজন, দামুড়হুদায় ৩৫ জন ও জীবননগরে দুইজন রয়েছেন। শতকরা হার ৩৯ দশমিক ৩৮ শতাংশ। এটা গত দুই বছরের মধ্যে রেকর্ড। এ পর্যন্ত আক্রান্ত দুই হাজার ৫২৩ জন।
 
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। অাজ শনিবার (১৯ শে জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, গত ১৩ জুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে শুকুর আলী (৭০) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হন। ওই দিন সংগৃহীত নমুনায় পরদিন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর শুকুর আলীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
অন্যদিকে ১২ জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত আনিসুর রহমান ওরফে পচার স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর   মফিজুর রহমান মাফির মা সালেহা বেগম (৭০) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি হন তিনি। ১৪ জুন সংগৃহীত নমুনায় ১৬ জুন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর সালেহা বেগমকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা জেলার করোনা বিষয়ক ডাক্তার আওলিয়ার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ জন। জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৯৩৮ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯-তে দাঁড়াল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৭৯ জনের।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ