টাঙ্গাইলের কালিহাতী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার
টাঙ্গাইলের কালিহাতী থানায় বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল হক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।
পুলিশ সুপার কালিহাতী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। সেই সাথে তাদের সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর পুলিশ সুপার কালিহাতী থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমানসহ কালিহাতী থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যরা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied