ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে ২ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:২৭

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। অন্যজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। দুজনই হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। এই দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৬ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৭০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২টিতে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২১টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ১২৩টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৩২টি নমুনা পরীক্ষায় ৬টিতে এবং জয়পুরহাটের ৩২টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৭৫ এবং জয়পুরহাটে ৯ দশমিক ৩৮ শতাংশ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার