ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাই‌লে ১৫ কি‌.মি এলাকাজু‌ড়ে যানজট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:২৭

টাঙ্গাই‌লে মহাসড়‌কে দুর্ঘটনা ও প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় ১৫ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে মহাসড়‌কে প‌রিবহন চলাচ‌লে ধীরগ‌তি র‌য়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) রাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপজেলার পুং‌লির সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত অংশে যানজট রয়েছে। 

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক‌রোড সংলগ্ন এলাকায় এক‌টি প‌রিবহ‌নের পেছ‌নে আ‌রেক‌টি প‌রিবহ‌নের ধাক্কা লাগে। এতে মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। প‌রে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন উদ্ধার ক‌রে থানায় পা‌ঠানো হয়। এ‌তে মহাসড়‌কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে প‌রিবহনের চাপ থাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে পু‌লি‌শের দাবি, বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশ‌নের ত্রু‌টিজ‌নিত কার‌ণে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মহাসড়‌কের এ‌লেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দা‌য়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর র‌শিদ জানান, সকা‌লে ডিউ‌টি‌তে আসার পরই যানজ‌ট দেখা গে‌ছে। ত‌বে কি কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে সেটা বলা যা‌চ্ছে না।

মহাসড়‌কের এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চলাচল লে‌নে ট্রাক প্রবেশ করায় যানজ‌ট হ‌তে পা‌রে। মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সেতু থানার আওতাধীন। 

এ‌ বিষ‌য়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার