ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া সেই শিশুর মা ও জৈবিক পিতাসহ গ্রেফতার ৩


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ২:১৪

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট পৌরসভার কালীবাড়ি এলএসডি গোডাউনের পাশে একটি ময়লার স্তূপ থেকে জীবিত উদ্ধার সেই নবজাতক কন্যাশিশুর পরিচয় মিলেছে। এ ঘটনায় নবজাতকের মা ইভা (১৭), নানি লুৎফা বেগম (ইভার মা) ‍এবং জৈবিক পিতা জয়নাল আবেদীনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লালমনিরহাট সদর থানায় এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজে অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল জানান, ‍এক দিন বয়সী নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে লালমিনরহাট সদর হাসপাতালের শিশু নবজাতক ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে ওই দিন উদ্ধারকারী এসআই মো. রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। লালমনিরহাট থানার মামলা নং-২৩,  ধারা ১৮৬০ সালের পেনাল কোডের ৩০৭/৩১৭।

তিনি বলেন, নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় জেলার মানবিক পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) একাধিক সময়ে হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তার নির্দেশনায় নারী পুলিশ সদস্যরা শিশুটির নিরাপত্তাসহ মাতৃস্নেহে শিশুটিকে লালন-পালন করতে থাকেন।

শিশুর চিকিৎসা শেষে শিশু কল্যাণ বোর্ড, লালমনিরহাট-এর সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ ফেব্রুয়ারি নবজাতককে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে ছোটমনি নিবাস রাজশাহীতে প্রেরণ করা হয়।  পরে একাধিক বিশ্বস্ত সোর্সের মাধ্যমে উদ্ধার হওয়া সেই শিশুর মায়ের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হয় পুলিশ।  

পুলিশ জানায়, নবজাতকের মা ইভা (১৭) শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা। সে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বড় বোনের স্বামীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সম্পর্কের সুযোগে লম্পট দুলাভাই শারীরিক সম্পর্ক করে। এতে ইভা গর্ভবর্তী হয়। তার গর্ভবর্তী হওয়ার বিষয়টি দেরিতে বুঝতে পারায় একা একা তা ধামাচাপা দিয়ে রাখে। পরে ১৩ ফেব্রুয়ারি অসুস্থ হলে মা বিষয়টি বুঝতে পেরে জন্ডিসের কারণে পেটে ব্যথা বলে সদর হাসপাতালে ভর্তি করান। পরদিন ভোরে সকলের অগোচরে হাসপাতালের বাথরুমে সন্তান প্রসব হয় এবং মা ইভা, নানি (ইভার মা) ও দুলাভাই হাসপাতালের কাউকে কিছু না বলে বাচ্চাসহ হাসপাতাল থেকে বের হয়ে আসে এবং বাচ্চাটিকে ফেলে যায়।

এ ঘটনায় নবজাতকের মা, নানি ও প্রাথমিকভাবে জ্ঞাত নবজাতকের জৈবিক পিতাকে শিশু উদ্ধারকারী এসআই রফিকুল ইসলামের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের আদালতে প্রেরণ করা হবে জানিয়েছে পুলিশ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার