জুড়ীতে মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের সময়কার একটি এসএমজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের ইসহাক আলীর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে এ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের ইসহাক আলীর দুই ছেলে ভারত সীমান্তবর্তী থালগাং নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় বালুর মধ্যে অস্ত্রটি দেখতে পেয়ে তারা অস্ত্রটি বাড়িতে নিয়ে গেলেও কাউকে ভয়ে জানায়নি। পরে স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খবর পেয়ে জুড়ী থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রটি উদ্ধার করেন।
এসআই সৈয়দ আব্দুল মান্নান বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কচুরগুল এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি ২৭ ইঞ্চি লম্বা একটি এসএমজি। ধারণা করা হচ্ছে, এসএমজিটি মুক্তিযুদ্ধের সময়কার।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied