উলিপুরে প্রশিকা ভূমিহীন পল্লীর বাসিন্দাদের মাঝে জমির দলিল হস্তান্তর
কুড়িগ্রামের উলিপুরে ‘প্রশিকা’ ভূমিহীন পল্লীর বাসিন্দাদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংস্থার কার্যালয়ে ৩ জন ভূমিহীনের হাতে জমির দলিল তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় টিম লিডার হাবিবুর রহমান, টিম সদস্য আবিদুর রহমান লেবু সরদার, সমন্বয়ক মাজহারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
জানা যায়, ১৯৯৯ সালে ব্রহ্মপুত্র ও তিস্তা নদী ভাঙনের শিকার হওয়া থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামে ১১০টি ও বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের ৫৯টি পরিবারকে বাসস্থানের জন্য ২৫ হাজার ৬০০ টাকা মূল্যে প্রশিকা সুদমুক্ত ঋণের মাধ্যমে তিন শতক জমি ও ঘর তৈরি করে দেয়। দীর্ঘ ২২ বছর পর ২৫ হাজার ৬০০ টাকা ফেরত দিয়ে তাদের জমির দলিল বুঝে নেন তারা।
এ সময় দড়িকিশোরপুর গ্রামের বাসিন্দা সাহেব উদ্দিন (৭৪) বলেন, ‘নদী হামার বাড়ি ৬-৭ ভাঙছে। থাকার জাগা ছিল না। আস্তাত (রাস্তা) কোনো রকমে ধাপড়ি টাঙি আছলং। সে সময় প্রশিকা হামাক জাগা কিনি দিয়ে ঘর-নলকূপ দিছে। আজ সেই টেকা ফেরত দিলং। কোণো লাভটাভ নাই। হামার কি যে উপকার হইছে।’
এ বিষয়ে কেন্দ্রীয় টিম লিডার হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন প্রশিকা ঝিমিয়ে থাকার পর আবারো কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি পূর্বের ন্যায় আবারো প্রশিকা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করবে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied