ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ : আটক ৬


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১০:১০

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‍্যাবের একটি দল। র‍্যাবের দাবি, আটকরা ঘটনার সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে দিয়ে হেঁটে আসছিলেন দুই শিক্ষার্থী। এ সময় একটি অটোরিকসায় তাদের তুলে নেয় দুর্বৃত্তরা। পরে গোপালগঞ্জ জিলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে ছাত্রটিকে বেঁধে রেখে কয়েকজন মিলে ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবি’র প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান নেন।

তিন দফা দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাইতে গিয়ে দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় বশেমুরবিপ্রবির প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।

গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে দুর্বৃত্ত কর্তৃক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। ওই ঘটনায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নারী শিক্ষা ও অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে। সেই সঙ্গে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার