রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়ার মাহফিল
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজ ভাই কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কাজী ইরাদত আলীকে ব্রেন স্ট্রোক অবস্থায় তার নিজ বাড়ি থেকে গত সপ্তাহে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে এবং পরে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে, গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার নেতৃত্বে কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আলহাজ মো. মোস্তফা মুন্সী, চেয়ারম্যান, গোয়ালন্দ উপজেলা পরিষদ; মো. আসাদুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান, গোয়ালন্দ উপজেলা পরিষদ; মো. সামছুল ইসলাম মণ্ডল, সভাপতি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগ, উজানচর ইউনিয়ন সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ ও উক্ত ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণ। এছাড়া শত শত জনগণ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান