গোয়ালন্দে করোনা রোধে চলছে টিকাদান কর্মসূচি
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি চলছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় টিকার এ কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান জানান, গোয়ালন্দ উপজেলায় করোনার টিকার প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে, তার চেয়ে বেশি হবে আজ। টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
তিনি আরো জানান, বিশেষ এ টিকাদান কার্যক্রমের মধ্যদিয়ে সরকার দেশের সবাইকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের মানুষের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/অনিবন্ধিত সবাই প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, করোনা মহামারী নিয়ন্ত্রণে শনিবার দেশব্যাপী চলছে এক দিনে এক কোটি করোনার টিকাদান কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার মধ্যে যারা প্রথম ভোজ করোনার টিকা নেয়নি তাদের জন্য করোনার টিকা দেয়া চলছে। পরে দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া কার্যক্রমও জোরদার করা হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান