ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিল গ্রাউক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৩:৫৬
মৌলভীবাজার জেলার জুড়ীতে ভর্তি হতে না পারা এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিল গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)। পঞ্চম শ্রেণি পাস করেও টাকার অভাবে ভর্তি হতে পারছিল না দরিদ্র পরিবারের সন্তান পলাশ বিশ্বাস। অবশেষে তার এ স্বপ্ন পূরণ করলেন গ্রাম উন্নয়ন কার্যক্রমের (গ্রাউক) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই, খাতা, কলম ও এক বছরের যাবতীয় পড়ার খরচ গ্রাউকের পক্ষ থেকে তুলে দেন অতুল কুমার পাল, সুমন্ত কুমার ও ইন্দ্রজীত ভট্টাচার্য্য।
 
পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ বিশ্বাস উপজেলার ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের রিতা রাণী বিশ্বাসের ছেলে। বিয়ের পর এক ছেলে ও এক মেয়ে হওয়ার পর থেকেই স্বামী সুবুদ বিশ্বাস আর খবর রাখেনি রিতা রাণী বিশ্বাসের। সেই থেকেই তিনি ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি বাছিরপুরেই বসবাস করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তাকে একটি ঘর দেয়া হয়‌। প্রধানমন্ত্রীর দেয়া ঘরেই তিনি কুটিরশিল্পের কাজ করে কোনোমতে দিনপাত করে আসছেন। যেখানে দুমুঠো খাবার সংগ্রহ করাই কষ্টসাধ্য, সেখানে ছেলের লেখাপড়া করানো ছিল স্বপ্নের মতো। টাকার অভাবে এ বছর এখনো ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে পারছিলেন না তিনি। ভর্তি না করানোর বিষয়টি সকালের সময়ের প্রতিনিধির মাধ্যমে জানতে পারেন গ্রাম উন্নয়ন কার্যক্রমের (গ্রাউক) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল। তিনি শনিবার পলাশ বিশ্বাসের কাছে বইসহ এক বছরের যাবতীয় ব্যয় পৌঁছে দেন। সেই সাথে ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য বলেন।
 
পলাশ বিশ্বাসের মা রীতা রাণী বিশ্বাস বলেন, টাকার অভাবে আমার ছেলেকে ভর্তি করাতে পারছিলাম না। সহায়তা করার জন্য গ্রাম উন্নয়ন কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ।
 
গ্রাম উন্নয়ন কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল বলেন, পলাশ বিশ্বাস নামে ওই  শিক্ষার্থী টাকার অভাবে ভর্তিসহ পড়ালেখা করতে পারছিল না। বিষয়টি জানার পর তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। ভবিষ্যতেও মানবকল্যাণে গ্রাউক নিয়োজিত থাকবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী