রাজবাড়ীতে শিক্ষিকাকে করোনার দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ
রাজবাড়ীতে কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে রাবেয়া আক্তার মিতু (৩৪) নামে এক কলেজ শিক্ষিকাকে একসাথে দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রাজবাড়ী জেলা সদরের শ্রীপুর এলাকার আ. রাশেদ খানের স্ত্রী। তিনি মানিকগঞ্জ আ. রাশেদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
রাবেয়া আক্তার মিতু অভিযোগ করে বলেন, শনিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে আসি। স্বাস্থ্যকর্মী প্রথমে এক ডোজ টিকা দিয়ে আবার আরেক ডোজ টিকা একসাথে দেন। বাধা দিলেও তিনি কথা শোনেননি। পরে আমি বিষয়টি সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানের কাছে বলি। তারা আমাকে টিকা কার্ড করে দিয়ে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সাথে কাজ করছে। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষিকার নাম-পরিচয় রাখা হয়েছে। চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে ফোন নম্বর দেয়া হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় আজ কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলছে। কলেজ শিক্ষিকার সাথে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান