ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পূর্বশত্রুতার জেরে দফায় দফায় রক্ত ঝরল সাতকানিয়ায়


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৬:৩৮
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে মাছ লুটকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আহত হয়েছেন মোট চারজন, উত্তপ্ত পুরো এলাকা। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকার থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যায়। 
 
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার সোনাকানিয়ার দক্ষিন রূপকানিয়া গারাঙ্গিয়াতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়ার চাঁনগাজি পাড়ার মরহুম মৌলভী শামসুল ইসলামের ছেলে নেজাম উদদীন ও তার আপন ভাইসহ মোট চারজন। আহত নেজাম উদদীনের অবস্থা আশংকাজনক ঘোষণা করে লোহাগাড়া পদুয়া জেনারেল হসপিটালের চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
 
আহত নেজাম উদদীন বলেন, পূর্বশত্রুতার জেরে আমাদের পুকুরের মাছ লুট করার চেষ্টা চালায় এলাকার কিছু দুর্বৃত্ত। পরে আমরা সবাই বাধা প্রয়োগ করলে সকালে আমার ছোট ভাইকে, পরে আবার সন্ধ্যায় আমাদের এলাকার শামসুল আলমের ছেলে সরোয়ারসহ মোনাফ, রেজাউল, সৈয়দ আলম, ছালাম, দেলু, মাহমদ আলীরা আমাদের বাড়িতে ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক মারধর করলে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
 
সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান আহত নেজাম উদদীন।
 
সাতকানিয়া থানার ডিউটি অফিসার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত