জুড়ীতে টিকাদান কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি
সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে এক কোটি করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ীতে টিকাদান কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। আজ সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলার ১৯টি টিকাদান কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত।
দিনব্যাপী টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, সারাদেশে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মোট ১৯টি টিকাদান কেন্দ্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এসব টিকাদান কেন্দ্রে আমাদের প্রায় ১৩০ জন কর্মী কাজ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এক কোটি করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্মসূচি পালনে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল এবং উপজেলার সবগুলো টিকা প্রদান কেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied