গফরগাঁওয়ে আ'লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং বাস্তবায়ন করছেন। ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। তাই বঙ্গবন্ধু আবারো স্বমহিমায় প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুকন্যা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এবং বাংলাদেশ চলছে ধনী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে। আমাদের তরুণরা হবে বিজ্ঞানমনস্ক। ১৩ বছর আগে যেমন ছিলাম আজকে আরো অনেক বেশি ভালো আছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার ডিজিটাল বাংলাদেশ স্থাপন করেছে শেখ হাসিনার সরকার। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক অপরাধী যাতে আওয়ামী লীগ পরিবারের ভেতরে প্রবেশ করতে না পারে সেদিক থেকে সাবধান থাকতে হবে। নবীন ও প্রবীণ সবার রাজনীতিতে অংশগ্রহণ থাকতে হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা চত্বরে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হাফেজ রুহুল আমিন মাদানী, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদিন খান তুহিন, মি. জুয়েল আরেং, কাজিম উদ্দিন আহমেদ ধনু, মনিরা সুলতানা মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং।
প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। সম্মেলনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ তিন বার সংসদ সদস্য ছিলেন। ওই সময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন পর গফরগাঁও নৌকার ঘাঁটিতে সম্মেলন সফল ভাবে করতে পেরে আত্মতৃপ্তি পেলাম।
তিনি আরও বলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এখানে কোনো দলীয় কোন্দল নেই। সম্মেলনকে ঘিরে উৎসব- আমেজের মধ্য দিয়ে গফরগাঁও আওয়ামীলীগ একটি শক্তিশালী কমিটি ও সম্মেলন করতে পেরেছে।এই সম্মেলনের মাধ্যমে গফরগাঁও আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আরো একধাপ এগিয়ে নিবে।
পরে পৌরসভা সংলগ্ন জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামে ৫ শতাধিক ডেলিগেট নিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য প্রায় দুই যুগ পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সালের ১৯ নভেম্বরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
এরপর ২০১৭ সালে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল'কে যুগ্ম আহবায়ক করে গঠিত আহবায়ক কমিটির সাংগঠনিক কাজ চালিয়ে আসেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন