ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে কোভিড ভ্যাকসিন বিক্রির অভিযোগ, ৭টি ভায়ালসহ আটক ২


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৩:৩৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে কোভিড ভ্যাকসিন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই দুটি ঘটনা ঘটে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এ বিষয়ে টিকা গ্রহণে স্বীকারোক্তি দেওয়া এক ব্যাক্তির ভিডিও ফুটেজ ও অপর একজনের অডিওবার্তা বিভিন্ন ব্যাক্তির মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও বিষয়টি অবগত হয়েছেন। 

ভিডিও ফটুটেজ ও অডিওবার্তায় টেংরা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হক জানিয়েছেন, প্রচন্ড ভীড়ের কারণে চেষ্টা করেও তিনি টীকাকেন্দ্রসমূহ থেকে কোভিড-১৯ এর টিকা নিতে পারেননি। পরে অভিযুক্ত তাকে ২’শ টাকার বিনিময়ে শনিবার ওই টিকা প্রদান করেছেন। এদিকে, একই গ্রামের গিয়াস উদ্দিন জানান, তার বাড়ির আটজন সদস্যকে টাকার বিনিময়ে অভিযুক্তের কাছ থেকে টিকা গ্রহণ করিয়েছেন। একই গ্রামের খোরশেদ আলমও একই অভিযোগ করেছেন।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন মানিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে তেলিহাটী ইউনিয়নে কর্মরত। উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর আলম গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি। 

আটক জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে এবং সুলতানা পারভীন (১৯) একই উপজেলার মাওনা বাজার এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রোববার মধ্যরাতে একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে রোববার (২৭ ফেব্রুয়ারী) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত জাহাঙ্গীর রঙ্গিলা বাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১’শ থেকে ২’শ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর থেকে রঙ্গিলা বাজার এলাকায় জাহাঙ্গীরের ওই সংগঠনের অফিসে বসে টিকাকার্ড দেওয়া মানুষদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে জাহাঙ্গীরসহ ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
জেলা ইপিআই প্রযুক্তিবিদ আমজাদ হোসেন জানান, কোভিড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচলিত প্রক্রিয়ায় ২৪ ঘন্টা বাইরে সংরক্ষণ করলে স্বাভাবিক কার্যক্ষমতা থাকে। খোলা হয়ে থাকলে ১২ ঘন্টা স্বাভাবিক কার্যক্ষমতা থাকে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, ভিডিও ফুটেজ ও অডিওবার্তা তিনি শোনেছেন। অভিযুক্ত তাাঁর কাছে অভিযোগ অস্বীকার করেছেন। ওই বার্তাগুলোতে প্রাথমিকভাবে তার অংশগ্রহণ পাওয়া যায়নি। এর জন্য অধিকতর তদন্ত প্রয়োজন। টাকার বিনিময়ে করোনার টিকা বিক্রির বিষয়টি শুনেছি। তারা এ টিকা পেল তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এলাকাবসীর সহায়তায় অভিযুক্তদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রোববার মধ্যরাতে একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে রোববার (২৭ ফেব্রুয়ারী) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা