ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় সম্মেলনের দুই বছর পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৪:৪৮

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দুই বছর তিন মাস পর প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ কমিটি। ঘোষিত কমিটিতে বিগত স্থানীয় নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীকে সমর্থনকারীরাও স্থান পেয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী সাত জন রয়েছেন কমিটিতে। তাদের মধ্যে ভাটেরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, কর্মধার ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কর্মধার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মছলু আমিন, টিলাগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক ।

৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক করা হয়েছে আসম কামরুল ইসলামকে। সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান, সহ-সভাপতি ডা. রুকন উদ্দন আহমদ, অ্যাড. আতাউর রহমান শামিম, শফিউল আলম শফি, অরবিন্দু ঘোষ বিন্দু, সিএম জয়নাল আবেদিন, মনিরুর ইসলাম চৌধুরী, মনসুর আহমদ চৌধুরী, কামাল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে- শ্রী গোরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।  তিন সাংগঠনিক সম্পাদক হচ্ছেন যথাক্রমে- প্রভাষক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন। এছাড়াও সাবেক এমপি ও দলের সাবেক সভাপতি আব্দুল মতিন কে ১ নং সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ নভেম্বর ত্রিবার্ষিক কাউন্সিলে দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণুকে সভাপতি, যুগ্ম সম্পাদক একেএম সফি আহমদ সলমানকে সিনিয়র সহ-সভাপতি এবং যুব বিষয়ক সম্পাদক আসম কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও দলের সাবেক সভাপতি আব্দুল মতিন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েলকে সদস্য ঘোষণা করে পাঁচ সদস্যের উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর তাদের দায়িত্ব দেয়া হয় এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী