ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৪:৪৯
ভোলার লালমোহনে ৯ কোটি ১ ল‍াখ ৪৩ হাজার ৫৪২ টাকা ব্যয়ে ৪৪.০২ মিটার দৈর্ঘ্যের নবনির্মিত বদরপুর সেতুর উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোলা জেলা সড়ক বিভাগের বাস্তবায়নে নির্মিত বদরপুর ইউনিয়নের সাথে নাজিরপুরের সংযোগ সেতুর উদ্বোধন করেন তিনি।
 
উদ্বোধনকালে এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে দারিদ্র্যের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচনে যেসব দেশ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এখন রোল মডেল।
 
এর আগে লালমোহন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে শ্রেণি কার্যক্রম উদ্বোধন ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ অনেকে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত