ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এম.এন.এস বোরহান ঝিনাইদহের সবচেয়ে জনপ্রিয় আধুনিক শিশু ইংরেজি সাহিত্যিক


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৭-২-২০২২ বিকাল ৫:৩২

ঝিনাইদহে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এম.এন.এস বোরহান নামে একজনকে সবচেয়ে জনপ্রিয় আধুনিক শিশু ইংরেজি সাহিত্যিক, সনেটর, কবিতা লেখক হিসেবে বিবেচনা করা হয়। তার মো. আব্দুস সালাম যশোর রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত। মাতা একজন গৃহিণী। এম.এন.এস বোরহান অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় বাংলাসহ ইংরেজি ভাষায় লেখালেখি করে। বোরহানের পৈত্রিক নিবাস যশোর হলেও শিশু বয়স থেকেই বেড়ে উঠেছে ঝিনাইদহ শহরে। পড়াশোনা করে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।

অতিসম্প্রতি তার লেখা একটি কবিতার বই প্রকাশিত হয়েছে প্রান্ত প্রকাশনার মাধ্যমে। বইটির নাম True valentino To Ye Ever”| । এম.এন.এস বোরহানের লেখার কিছু বিশেষ দিক আছে।যেমন-তার যে বইটি প্রকাশিত হয়েছে,বইটির নাম একটি কবিতার নামে নামকরন করা হয়েছে। True valentino To Ye Ever”এই নামটিতে একুশটা অক্ষর আছে,যা কিনা ইংরেজি সাহিত্যে একটা বিরল ঘটনা।এছাড়াও সে ইংরেজী গীতি কবিতা ও সনেট জাতীয় কবিতাও রচনা করেছে,যার সংখ্যা বর্তমানে অর্ধশতাধিক।বর্তমানে তার একটি উপন্যাস লেখা চলছে,যার নাম Love is Blind”| । এম.এন.এস বোরহান শুধু ইংরেজী কবিতা,উপন্যাস,গীতি কবিতা রচনাই করেনা,বরং ইংরেজী সাহিত্যে আরেকটি নতুন শাখার উপর গবেষনা করছেন বা চালাচ্ছেন।যা মূলত ইংরেজী সাহিত্যে ও কবিতায় নতুন দিক উন্মোচন হবে বলে সে মনে করে।

মাইকেল মধুসূদন যেমন ইংরেজী সনেটের ধারনাকে প্রবর্তন কওে বাংলায় চর্তুদশপদী কবিতা রচনা করেছিলেন,তেমনি বোরহান বাংলা সাহিত্যের চর্তুদশপদী কবিতার ধারনাকে মাথায় নিয়ে ইংরেজীতে একবিংশপদী কবিতা রচনা করেছেন,যা মূলত ইংরেজী সাহিত্যে বিরল ও নজির বিহীন। এম.এন.এস বোরহান বলেন, একসময় ইংরেজিতে লেখালেখিটা ছিল শৌখিন একটা কাজ।

এখন ইংরেজিতে লেখাটা স্বাভাবিক সাহিত্যকৃত্যের একটি অংশ।এর আলাদা কোনো মহিমা নেই।ইংরেজি লেখালেখি বাংলাদেশকেই ধারণ করছে, এই সময়কেই পুনঃকল্পনা করছে, নতুন বাংলাদেশকে উপজীব্য করছে, আমারমত তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে। এটি পৌঁছে যাচ্ছে সারা পৃথিবীর বাঙালি তরুণদের কাছে, নতুন তথ্য ও কম্পিউটার প্রযুক্তির কারণে। আমারমত এসব তরুণ কবিদের  এই লেখালেখি পড়ে নতুন করে দেশকে চিনছে, ভালো বাসছে।আমার ইচ্ছা আমি যেন আমার লেখা একটা বই নোবেল কমিটিতে পেশ করার মাধ্যমে সর্ব কনিষ্ঠ লেখক হিসেবে নোবেল পুরস্কার পায়।

পিতা-মাতা ও পরিবারের ইচ্ছা তাদের ছেলে যেন মানুষের মত মানুষ হয়,দশ জনের মধ্যে একজন নয়,“এক জনের মধ্যে একজন সবার সেরা হয়ে পরিবার,সমাজ ও দেশের জন্য কিছু  করতে পারে।

পিতা আব্দুস সালাম বলেন, ইংরেজি ছিল রাজভাষা, ‘এলিট’ ভাষা, এ ভাষা ছিল পশ্চিম থেকে জ্ঞান নিয়ে আসার প্রধান বাহন। ইংরেজি এখন আর রাজভাষা নয়, 

বাংলাদেশের বহু লেখকই এখন ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করছেন। এ দেশে নতুন লেখকের সংখ্যা বাড়ছে এটা সত্য। তবে পাঠক প্রিয়তা অর্জন করতে হলে সাধনা করতে হয়। একটি বিষয়ের ওপর লিখতে হলে সেই বিষয় সম্পর্কে বিস্তর জানতে হবে। প্রতিনিয়ত লিখে যেতে হবে। নতুন নতুন বিষয় নিয়ে লিখতে হবে।আমার ছেলে বোরহান একজন আত্মবিশ্বাসী তরুন শিশু লেখক।অবশেষে আমার ছেলে এম.এন.এস বোরহানের প্রথম কবিতার বই আমাদের দেশের বইমেলা-২০২২-এ একজন তরুণ লেখক হিসেবে প্রকাশিত হয়েছে এবং বইটি সহজেই ১০৩ এবং ১০৪ নম্বর স্টলে পাওয়া যাবে।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক