ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে

যানবাহন পারাপারে দূর্ভোগ কমছে, বাড়ছে রাজস্ব আয়


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১:৪৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ইদানিং যানবাহন পারাপারে দূর্ভোগ কমেছে। বাড়ছে বিআইডাব্লিউটিসির রাজস্ব আয়। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী মাল ভর্তি ট্রাক পারাপারে গত বছর ২০২১ সালে ফেরি জন্য ২/৩ দিন অপেক্ষা করতে হতো। অনেক সময় রাজবাড়ী জেলা পুলিশ মাইকিং করে দৌলতদিয়া ঘাটের বিকল্প রাস্তা দিয়ে (যমুনা সেতু) দিয়ে পারাপারের জন্য ট্রাক চালকদের নিকট অনুরোধ করেছে। ২০২২ সালে পারাপারে ব্যাপক পরিবর্তন দেখা যায়। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, কাঁচামাল ভর্তি ট্রাক ১/২ ঘন্টার মধ্যেই ফেরিতে উঠতে পারছে। অপচনশীল (বাজেমাল ভর্তি ট্রাক) ২/৩ ঘন্টার মধ্যেই পারাপার হয়ে যাচ্ছে। দৌলতদিয়া ঘাটে প্রায়ই সকাল ৯/১০ টার দিকে যানবাহনের অভাবে অর্ধেক লোড নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাচ্ছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বাস, ট্রাকের জাল টিকিট কারবারীদের মধ্যে কয়েক জন গ্রেফতার হয়েছে। ফলে ঘাট এলাকায় অসাধু টিকিট বিক্রেতারা এখন গাঁ ঢাকা দিয়েছে। আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মোঃ খালেদ নেওয়াজ যোগদানের পর থেকেই একাধারে রাজস্ব আয় বাড়ছে এবং যানবাহন পারাপারেও নিয়ম-নীতি মানা হচ্ছে। ২০২১ সালে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে নজির বিহীন অনিয়ম ছিল। যাত্রীবাহী বাসের লাইনে বাজে মাল ভর্তি কভারভ্যান, সুন্দরবন, জননী, কহিনুর, ঢাকা ট্রান্সপোর্ট, এজেআই, ইউএসবি, আফজাল প্রভৃতি কোম্পানীর নিকট থেকে ট্রাফিক পুলিশ মাসোহারা নিয়ে ট্রাক পারাপার করতো। যাদের দেখার কথা ছিল তারা রহস্যজনক কারণে নিরব ছিল। আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মোঃ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৮/১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আরো ২টি বড় রো রো ফেরি এবং ১টি থোবাল ফেরি এ রুটে চালু হচ্ছে। মাওয়া ঘাটে অলস অবস্থায় পড়ে থাকা ৪টি থোবাল ফেরি (টানা ফেরি) আনা হয়েছে। প্রতিটি ফেরিতে ১৪/১৫ টি ট্রাক পারাপার করছে। ২টি থোবাল ফেরি আরিচা ঘাট থেকে কাজীর হাট রুটে চলাচল করছে। অন্যান্য ফেরি সাথে এ ৪টি ফেরি বহরে যোগ দেওয়ায় পারাপার ব্যবস্থা উন্নতির পাশাপাশি রাজস্ব আয়ও প্রতি ২৪ ঘন্টায় ১৫/২০ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। জানা যায়, গত বছর ফেব্রুয়ারী মাসে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহন পারাপার করে বিআইডাব্লিউটিসির রাজস্ব আয় হতো ২৪ ঘন্টায় প্রায় ৬০ লক্ষ টাকা। বর্তমানে উভয় ঘাট দিয়ে ৭ সহস্রাধিক যানবাহন পারাপার করে ৮০ লক্ষ টাকার উর্দ্ধে রাজস্ব আয় হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে রাত্রিকালীন সময়ে ফেরি চলাচল করছে ঝুকি নিয়ে। পাটুরিয়া ঘাটের চ্যানেলে বিআইডাব্লিউটিএর মার্কা ও বাতি নেই। বিআইডাব্লিউটিএর পাইলটও অধিকাংশ ফেরিতে দেখা যায় না। আরিচা অফিসে প্রয়োজনের চেয়ে প্রায় দ্বিগুন পাইলট থাকার পরেও ফেরিতে ডিউটি না করে অতিরিক্ত অর্থের প্রলোভনে পরে বেসরকারী কার্গো জাহাজে দৌলতদিয়া ঘাট থেকে নগরবাড়ী রুটে ডিউটি করতে দেখা যায়। সরকারী ফেরিতে ডিউটি করার নিয়ম বাধ্যতা মূলক থাকিলেও পাইলটরা কোন নিয়ম নীতি না মেনে বেসরকারী কার্গো জাহাজে ডিউটি করছে। ফলে ঘন কুয়াশার মধ্যে যে কোন সময় রাতে ফেরি দূর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে ফেরির মাস্টাররা জানান। প্রতি মাসে রাত্রিকালীন সময়ে ৮/১০ দিন পাইলট পাওয়া যায়। ফেরিতে দিবারাত্রে পাইলট থাকার চিঠি দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে রহস্যজনক কারণে নিরব। দৌলতদিয়া ফেরি ঘাটের পাশেই রয়েছে বালু ব্যবসায়ীদে বলগেট। ফেরি ঘাটের নিকটে বালু ব্যবসায়ীদের অবৈধ বলগেট থাকায় রাতে ঝুকি নিয়ে ফেরি চলাচল করছে। আরিচা বন্দরের পোর্ট অফিসার এ সকল ব্যাপারে দেখভাল করার নিয়ম থাকিলেও তিনি অধিকাংশ সময়ই ঢাকায় থাকেন। উল্লেখ্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ২২/২৩ টি ফেরি চলাচল করলে প্রতি ২৪ ঘন্টায় ১ কোটি টাকা বিআইডাব্লিউটিসির রাজস্ব আয়ের সম্ভবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ জানান। ছবি আছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ